ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝালকাঠিতে বিএনপির লিফলেট বিতরণ

    ঝালকাঠিতে বিএনপির লিফলেট বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে ঝালকাঠিতে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। 

    রবিবার সকালে শহরের বিভিন্ন স্থানে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়কের মোড়ে মোড়ে দাঁড়িয়ে পথচারী ও যানবাহনের যাত্রীদের হাতে লিফলেট তুলে দেন। 

    বিভাগীয় সমাবেশে যোগদানের জন্য অনুরোধ জানানো হয় লিফলেটে। লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদার, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়াত হোসেন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু।

    লিফলেট বিতরণ শেষে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, আগামী ৫ নভেম্বর বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশে ঝালকাঠি থেকে অর্ধলক্ষাধিক নেতাকর্মী যোগদানের কথা রয়েছে। ইতোমধ্যে সরকার সমর্থিত বাসমালিকরা সমাবেশে যেতে বাধা দেওয়ার জন্য ধর্মঘটের ডাক দিয়েছে। প্রয়োজনে পায়ে হেটে সমাবেশে যাবে নেতাকর্মীরা। কোন বাধাই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারবে না বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ