ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বর্ণাঢ্য  আয়োজনে বরিশালে কমিউনিটি পুলিশিং ডে পালিত

বর্ণাঢ্য  আয়োজনে বরিশালে কমিউনিটি পুলিশিং ডে পালিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভা ও নানা আয়োজনের মধ্যদিয়ে বরিশালে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। ‘পুলিশ জনতা, জনতাই পুলিশ- কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’ স্লোগান নিয়ে শনিবার সকাল সাড়ে ৯টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে পুলিশ লাইনস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক হয়ে বান্দ রোডের জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।

কমিউনিটি সমাবেশে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম, বিপিএম (বার) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ।

এ সময় বক্তব্যের শুরুতেই অনুষ্ঠানের সভাপতি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমন্ত্রিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে  হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গসহ দেশ মাতৃকার জন্য যারা নিজের জীবন আত্মাহুতি  দিয়েছেন সে সকল শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম।

তিনি বলেন, ১৫ই আগস্ট যেমনি আমাদের শোকের মাস, তেমনি বরিশালবাসীর জন্য এটি একটি অহংকারেরও মাস। কারন ১৫ ই আগস্ট বঙ্গবন্ধুর সঙ্গে একসাথে যারা নিজের জীবন আত্মাহুতি দিয়েছিলেন তাদের মধ্যে একটা বড় অংশ ছিল কৃষক কুলের নয়নের মনি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত পরিবারের ছয় জন সদস্য। তারা সকলেই বরিশালেরই মানুষ ছিলেন। তাই এটা একই সঙ্গে যেমনি শোকের, তেমনি বঙ্গবন্ধুর সঙ্গে একসাথে জীবন দেওয়াটা অহংকারেরও বটে। 

এ সময় তিনি আরো  বলেন, কমিউনিটি পুলিশিং হলো এমন একটি প্লাটফর্ম যেখানে পুলিশ ও জনতা  ঐক্যবদ্ধ হয়ে সকল অন্যায়ের প্রতিরোধ করবে। কমিউনিটি পুলিশিং ডে'র একটি মহৎ উদ্দেশ্য ও প্রতিপাদ্য বিষয় হল, সমাজের সকল শ্রেণী-পেশার জনগণকে একই প্লাটফর্মে সম্পৃক্ত করে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে একটি গণমুখী, প্রতিরোধমূলক ও সমাধানমূলক পুলিশি ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে সুন্দর সমাজ বিনির্মাণ করা। 

এর আগে বিএমপি কমিশনার এর নেতৃত্বে সকাল ৯ টায় জেলা পুলিশ লাইন্সে শান্তির প্রতিক পায়রা উড়িয়ে "কমিউনিটি পুলিশিং ডে-২০২২" এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয় এবং জেলা পুলিশ লাইন্স থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। এসময় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আওতায় পুলিশ সদস্যরা স্বেচ্ছায় রক্তদান করেন। 

আলোচনা সভার শেষে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, বিতর্ক ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী, শ্রেষ্ঠ সিপিও, সিপিএম  দেরকে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। আলোচনা শেষে আমন্ত্রিত অতিথিরা একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস/প্রসিকিউশন রাসেল, পিপিএম-(সেবা), এর সঞ্চালনায় এ-সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন, বিভাগীয় কমিশনার মো. আমিন-উল আহসান , বরিশাল সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা, বরিশাল শেখ হাসিনা সেনানিবাস স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মোস্তফা কামাল এসজিপি। বরিশাল ডিজিএফআই বিজিবিএম, কর্নেল জিএস কর্ণেল এস এম আরিফুল ইসলাম, বরিশাল র‌্যাব ৮ এর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল মাহমুদুর হাসান, বিপিএম (সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) সঞ্জয় কুমার কুন্ডু, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার, বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর, বরিশাল কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর স.ম ইমানুল হাকিম , শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বরিশাল কমিউনিটি পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।

এসময় বিএমপি'র সকল শীর্ষ কর্মকর্তা বৃন্দ, বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানবৃন্দ, বিএমপি ও বরিশাল এলাকায় সকল পুলিশ ইউনিট প্রধানবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, সভাপতি, সদস্যবৃন্দ, থানা কমিটি, বিসিসি ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি, ইউনিয়ন ওয়ার্ড কমিটি সাধারন সম্পাদক, সভাপতিবৃন্দ।

 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ