ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

ইএফডি মেশিন স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে: রহমাতুল মুনিম

ইএফডি মেশিন স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে: রহমাতুল মুনিম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান (সিনিয়র সচিব) আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেছেন, ভোক্তার নিকট হতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে মুসক আদায় স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য সারা দেশে ইএফডি মেশিন স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। ইএফডি মেশিন স্থাপনের কার্যক্রম সম্পন্ন হলে মুসক আদায় আরও বাড়বে। 

শনিবার সকালে বরিশাল সার্কিট হাউজে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিষয়ে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। 

জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান বলেন, কোভিডকালীন ২০১৯-২০ সালে দেশের জিডিপির প্রবৃদ্ধি ছিল ৩.৪৫ শতাংশ। যা বাংলাদেশের জিডিপি উন্নয়ন ধারাবাহিকতা এবং অর্থনৈতিক প্রতিরোধ সক্ষমতা নির্দেশ করে। পরবর্তী বছরে ২০২০-২১ সালে বাংলাদেশ তা‍ঁর অর্থনৈতিক অবস্থানে ফিরে এসে ৬.৯৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। ২০২২-২৩ সালে বাজেটে জিডিপির প্রবৃদ্ধি হার প্রাক্কলন করা হয়েছে ৭.৫ শতাংশ।

তিনি আরোও বলেন, বর্তমানে মুসক রিটার্ন দাখিল অটোমেশন হচ্ছে। ইতোমধ্যে ৭০% মুসক রিটার্ন অনলাইনে দাখিল হয়, শতভাগ দাখিলের পরিকল্পনা রয়েছে। 

বরিশাল বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী, ভোলা জেলা প্রশাসক মো. তৌফিক -ই-লাহী চৌধুরী সহ বরিশাল জেলার বিভিন্ন দপ্তরের পদ্তর প্রধান ও বিভাগীয় পযায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ