ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে গণসমাবেশ হবে সরকার পতনের সমাবেশ: জয়নুল আবেদীন

বরিশালে গণসমাবেশ হবে সরকার পতনের সমাবেশ: জয়নুল আবেদীন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কেন্দ্রীয় বিএনপি ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ্যাড. জয়নুল আবেদীন বলেছেন, এই বিনাভোটের সরকারের অধিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচনে অংশ্র গ্রহন করবে না।

পরবর্তীতে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধিনে বিএনপি নির্বাচনে অংশ্র গ্রহন করবে। অনেকেই বলে বিএনপি ক্ষমতায় গেলে কে হবেন প্রধানমন্ত্রী  আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াই হবেন এদেশের প্রধান মন্ত্রী।  আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে এদেশের মাটিতে ফিরে আসবে।

শনিবার দুপুরে বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইনজীবী সমিতির এনেক্স ভবনে আইনজীবী ফোরামের আয়োজনে প্রধান বক্তা হিসেবে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, আগামী ৫ নভেম্বরের সমাবেশ হবে সরকার পতনের সমাবেশ। এই সমাবেশ জনগনের মুক্তির সমাবেশ। এই কালো কোর্টওয়ালারা যদি একবার রাস্তায় নেমে আসে তাহলে কোন সরকারই ক্ষমতায় থাকতে পারে নাই।

৫ নভেম্বর বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে আইনজীবী ফোরামের আয়োজনে ও বরিশাল আইনজীবী ফোরামের সভাপতি এ্যাড. মহসিন মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদের সঞ্চলনায় বিভাগীয় প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. এ.জে মোহাম্মদ আলী।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

এসময় অরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য সচিব এ্যাড. গাজী কামরুল হাসান সজল, বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন, বরিশাল বার সদস্য এ্যাড, আলী আহম্মেদ, এ্যাড. আলী হায়দার বাবুল, এ্যাড, নাজিম উদ্দিন পান্না,এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু সহ বরিশাল বিভাগের ৬ জেলার জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও সম্পাদক সদস্যগণ।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ