ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • সংকটময় সময় পুলিশ বাহিনীর ভূমিকা ছিল প্রসংশনীয় : আমু

    সংকটময় সময় পুলিশ বাহিনীর ভূমিকা ছিল প্রসংশনীয় : আমু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    'জঙ্গী দমন, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, করোনা মোকাবেলাসহ বিভিন্ন সংকটময় সময় পুলিশ বাহিনীর ভূমিকা প্রসংশনীয় ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। 

    তিনি বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে মিয়ানমারের তিনশোর অধিক ফেন্সিডিল তৈরির কারখানা ছিলো। এ থেকে প্রমানিত হয় মাদক দিয়ে আমদের দেশকে ষড়যন্ত্রের মুখে ফেলা হয়েছিলো। আমাদের চৌকস পুলিশ বাহীনি এগুলো ধ্বংস করে প্রশংসা অর্জন করেছে। 

    তিনি শনিবার সকালে ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি পুলিশ লাইন্সের সবুজ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। র‌্যালিটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ পুলিশের কর্মকর্তারা। 

    বছরব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিষেশ ভূমিকা রাখায় কমিউনিটি পুলিশের কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ এবং রাজাপুর উপজেলার ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা স্বারক তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

    ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেছেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ