ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাবুগঞ্জে কৃষাণীর লক্ষাধিক টাকার মাছ নিধন 

বাবুগঞ্জে কৃষাণীর লক্ষাধিক টাকার মাছ নিধন 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বাবুগঞ্জে রাতের আঁধারে এক কৃষাণীর পুকুরে বিষ প্রয়োগ করে লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার মাধবপাশা ইউনিয়নের মধ্য পাংশা গ্রামে মিন্টু নেগাবানের বাড়ির পুকুরে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগী নাসির উদ্দিন মিন্টু নেগাবানের স্ত্রী হামিদা বেগম জানান, স্বামীর অবর্তমানে ৩ ছেলেকে নিয়ে তিনি শাক-সবজি এবং বাড়ির পুকুরে কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে সংসার চালান। শুক্রবার রাতের কোনো এক সময় তাঁর পুকুরে বিষ প্রয়োগ করা হয়। শনিবার সকালে তিনি ঘুম থেকে উঠে দেখতে পান তাঁর পুকুরের সব মাছ মরে ভেসে রয়েছে। এতে রাতারাতি তাঁর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। 

প্রতিবেশি চাচা শ্বশুরের সাথে জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরেই পরিকল্পিতভাবে পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেন কৃষাণী হামিদা বেগম। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ