ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস
  • কোম্পানীগঞ্জে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

    কোম্পানীগঞ্জে কিশোরীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে এক কিশোরীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তারকৃত মো.মহিমকে (২১) লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরদরবেশ এলাকার মৃত সাহাব উদ্দিনের ছেলে।   

    বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার চর এলাহী ইউনিয়ন থেকে অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে, 
    গত বুধবার ২৬ অক্টোবর দুপুর ২টার দিকে উপজেলার চরএলাহী ইউনিয়নের চরউমেদ গ্রামে এ ঘটনা ঘটে।  

    ভুক্তভোগী ও মামলা সূত্রে জানা যায়, নির্যাতিত কিশোরী তাঁর বাবার বাড়িতে গৃহস্থালির কাজ করে এবং ৩টি ছাগল লালন পালন করে । অভিযুক্ত যুবক তাহাদের একই এলাকার বাসিন্দা। সে ব্রিকফিল্ডে কাজ করে। ওই কিশোরীকে রাস্তাঘাটে চলাফেরা করার সময় নানা ধরনের অশ্লিল কতাবার্তা বলে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে নির্যাতিত কিশোরীকে মহিম খারাপ কাজের প্রস্তাব দেয়। রাত ১০টার দিকে শহিদ মাঝির বাড়ির পাশে যেতে বলে। ভিকটিম তার কথামত রাতে ওই স্থানে না যাওয়ায় সে ক্ষোভের বশবর্তী হয়ে তা‍ঁর ক্ষতি করার জন্য অপেক্ষা করতে থাকে। বুধবার দুপুর ২টার দিকে ওই কিশোরী চরউমেদ গ্রামে বাড়ির পাশের একটি ক্ষেতে ছাগল আনতে যায়। তখন মহিম তাকে একা পেয়ে খেতে থেকে মুখ চেপে ধরে কিল্লার উপরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। 

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) মো.সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার একমাত্র আসামি মহিমকে পুলিশ গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।   


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ