ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
গণসমাবেশ সফল করার লক্ষে 

বরিশালে জেলা ও থানা শ্রমিকদলের লিফলেট বিতরণ

বরিশালে জেলা ও থানা শ্রমিকদলের লিফলেট বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দব্যমূল্য বৃদ্ধি, দূর্নীতি দুঃশাষন, গুম, খুন বিচার বর্হিভূত হত্যাকান্ড সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে লিফলেট বিতরণ করেন বরিশাল জেলা শ্রমিকদল ও থানা শ্রমিকদল নেতৃবৃন্দ।।

শুক্রবার সকাল ৯টা থেকে দিনব্যাপি বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রাম, বাড়ি ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আ. হক ফরাজী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বরিশাল সদর উপজেলা সভাপতি রফিকুল ইসলাম আকন, সহ-সভাপতি মো. নান্নু মিয়া প্রমুখ।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ