ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষে শ্রমিকদলের লিফলেট বিতরণ

বরিশালে বিএনপির গণসমাবেশ সফল করার লক্ষে শ্রমিকদলের লিফলেট বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দব্যমূল্য বৃদ্ধি, দূর্নীতি দুঃশাষন, গুম, খুন বিচার বর্হিভূত হত্যাকান্ডসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে লিফলেট বিতরণ করেন মহানগর শ্রমিকদল আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর বিভিন্ন সড়কের ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী ও বিভিন্ন যাবাহনের চালক ও যাত্রীদের মধ্যে এ লিফলেট বিতরণ করেন তাঁরা। 

এসময় উপস্থিত ছিলেন,  মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব এ্যাড, জাহিদুল কবির জাহিদ, মহানগর শ্রমিকদলের আহবায়ক মো. ফয়েজ আহমেদ খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক শাহজাদা খন্দকার, হারুনর রসিদ, মো. খালেক, মো. সুলতান শরীফ, মো. রেজাউল করিম মিরন, হারুন হাওলাদার, ফিরোজ আনাম পিয়া প্রমুখ। 

পরে নগরীর বান্দরোর্ড থেকে লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করে লঞ্চঘাট, পোর্টরোড, মাছ ঘাট, কলাপট্রি হয়ে পলাশপুর ব্রীজ পর্যন্ত লিফলেট বিতরণ করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ