ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

'ধর্মঘটের নাটক সাজিয়ে বরিশালে গণসমাবেশ ঠেকানো যাবে না'

'ধর্মঘটের নাটক সাজিয়ে বরিশালে গণসমাবেশ ঠেকানো যাবে না'
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মো. রহমতুল্লাহ আবু নাসের বলেছেন, বরিশাল হচ্ছে বিএনপির ঘাঁটি। তাই বরিশালে কথিত ধর্মঘটের নাটক সাজিয়ে বিএনপির ৫ নভেম্বরের গণসমাবেশে জনতার স্রোত বাধা দিয়ে আটকে রাখা যাবে না। অন্য সকল বিভাগে পাড়ে নাই, বরিশালেও ওরা নাটক করে সফল হবে না।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি, গুম, খুন বিচার বর্হিভূত হত্যাকান্ড নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে বরিশাল বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষে  শুক্রবার বেলা ১২টায় বিএনপির দলীয় কার্যলয়ে এক প্রস্তুতি সভায় দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।


তিনি আরো বলেন, নিশিরাতের অবৈধ ভোটের সরকার জনতার সমাবেশকে ভয় পায়। তাই গণসমাবেশ এলেই ধর্মঘটের নাটক সাজায়। কিন্তু জনগণ সকল বাধা উপেক্ষা করে ৫ নভেম্বর বরিশালের গণসমাবেশকে জনসমুদ্রে পরিণত করবে। 

এজন্য বিএনপির সর্বস্থরের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে সমাবেশ বাস্তবায়নের জন্য নিরলসভাবে সকল ওয়ার্ড প্রর্যায়ের দলীয় নেতা কর্মীদের কাজ করার আহবান জানান।

মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক কে.এম শহিদুল্লাহর সভাপতিত্বে  এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খান ফারুক, সিনিয়র সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, এ্যাডভোকেট ইমন চাকলাদার, জাহানারা বেগম প্রমুখ।

প্রস্তুতি সভায় ৬টি ওয়ার্ডের নেতৃবৃন্দদেরকে সমাবেশকে সফল ও জন সমুদ্রে পরিনত করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়।


 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ