ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

    মঠবাড়িয়ায় ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ায় ডিবি পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবা সহ হাফিজুল হাওলাদার (২০) নামের এক মাদক ব্যাবসায়ী গ্রেফতার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে  এস আই জ্যোতির্ময় হালদার ঘটিচোরা (সবুজনগর) থানা পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এসময় তাঁর কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

    গ্রেফতারকৃত হাফিজুল উপজেলার বকসির ঘটিচোরা (সবুজ নগর) ৬ নং ওয়ার্ডের শামসুল হক এর ছেলে।

    ডিবির ওসি মো. আসলাম উদ্দিন বলেন,  গ্রেফতারকৃত হাফিজুলকে বৃহস্পতিবার রাতেই থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় এস আই জ্যোতির্ময় হালদার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মঠবাড়িয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

    মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, হাফিজুল হাওলাদারকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ