ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
১৮ বছর পর কমিটি গঠনের উদ্যোগ

বাবুগঞ্জ ছাত্রলীগের নেতৃত্বে আসতে অযোগ্যদের দৌরাত্ম

বাবুগঞ্জ ছাত্রলীগের নেতৃত্বে আসতে অযোগ্যদের দৌরাত্ম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দীর্ঘ ১৮ বছর পরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতির নিজ এলাকা বরিশালের বাবুগঞ্জে গঠন হতে যাচ্ছে উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি। এরি মধ্যে কমিটি নিয়ে তোড়জোড় শুরু করেছেন জেলার নেতারা। শিঘ্রই উপজেলা পর্যায়ে সম্ভাব্য প্রার্থীদের বায়োডাটা গ্রহণের পাশাপাশি তাদের স্বাক্ষাতকার গ্রহণ করার কথা জানিয়েছেন জেলা ছাত্রলীগের শীর্ষ নেতারা।

তবে দীর্ঘ বছর পরে শুরু হওয়া কমিটি গঠন কার্যক্রমের শুরুতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রকৃত ছাত্র নেতাদের বাদ দিয়ে বয়সে প্রবঢু, অছাত্র এবং আদুভাই-দাদুভাইদের নিয়ে কমিটি গঠনের পায়তারা চলছে বলে অভিযোগ ছাত্র নেতাদের। আর গঠনতন্ত্র বিরোধী এমন কমিটি ঘোষণা হলে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির আল নাহিয়ান খান জয় নিজ এলাকায় বিতর্কে জড়াবেন বলে দাবি সংশ্লিষ্টদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৪ সালে বরিশালের বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি হয়। ওইসময় বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা. মুহা. আক্তার উজ জামান মিলনকে সভাপতি এবং মনিরুজ্জামান রুমনকে সাধারণ সম্পাদক করা হয়। সেই কমিটিতেই প্রায় ১৮ বছর পার করেছে উপজেলা ছাত্রলীগ। এর ফলে ছাত্রলীগের নেতৃত্বের আশায় আন্দলন সংগ্রামে অংশ নেয়া নেতাকর্মীরা বঞ্ছিত হয়েছেন।

এদিকে, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন বাবুগঞ্জের সন্তান আল নাহিয়ান খান জয়। তিনি ছাত্রলীগের নেতৃত্বে আসার পরে আশায় বুক বাধের বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। তার হাত ধরে উপজেলা ছাত্রলীগ বিতর্ক মুক্ত একটি স্বচ্ছ কমিটি পাবে বলে ধারনা তাদের। কিন্তু উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন কার্যক্রমের শুরুতেই বিতর্ক শুরু হয়েছে ছাত্রলীগ সভাপতির নিজ উপজেলায়।

উপজেলা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে, ‘ছাত্রলীগের কমিটি ঘোষণার খবরে আটঘাট বেধে নেমেছেন ঠিকাদার, বিবাহিত এবং অস্ত্ররা। তারা ছাত্রলীগের কমিটির নেতৃত্বে আসতে জোড়ালে লবিং-তদবির শুরু করেছেন। সেই তালিকায় শোনা যাচ্ছে কাজী ইয়াছিন আরাফাত সোহেল, প্রসেনজিৎ দাস অপু, ওবায়দুল হক জুয়েল এবং সৈয়দ জাহিদুল ইসলাম মুরাদের নাম।

এদের মধ্যে কাজী ইয়াছিন আরাফাত সোহেল বিবাহ করেছেন ২০১৯ সালে। নেই ছাত্রত্ব। বয়স প্রায় ৪০ এর কোঠায়। প্রসেনজিৎ দাস অপুর বয়স প্রায় ৩৭ বছর। প্রায় ৩৮ বছর বয়সি ওবায়দুল হক জুয়েল বিয়ে করেছেন ২০১৯ সালে। নেই ছাত্রও। আবার সৈয়দ জাহিদুল ইসলাম মুরাদের বয়সও এখন ৩৮ এর ঘরে। নেই ছাত্রত্ব। এরা সবাই ঠিকাদারী এবং ব্যবসার সাথে জড়িত। অথচ অছাত্রদের ছাত্রলীগের নেতৃত্বে আশার গুঞ্জনে উপজেলাজুড়ে সমালোচনার সৃষ্টি হয়েছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মুহা. আক্তার উজ জামান মিলন বলেন, ‘কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এখনো চ‚ড়ান্ত হয়নি জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রলীগের কমিটি গঠনের ক্ষেত্রে গঠনতন্ত্রে বয়সের বাধ্যবদকতা রয়েছে। ২৭-২৯ বছর বয়সি ছাত্র নেতাদের নিয়ে কমিটি করার বিধান রয়েছে। তাছাড়া অবশ্যই অবিবাহিত এবং ছাত্রত্ব থাকতে হবে।

তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী দুই বছর পর পর কাউন্সিলর করতে হবে। কিন্তু যেকোন কারণেই হোক বাবুগঞ্জ উপজেলার ক্ষেত্রে সেটা সম্ভব হয়ে ওঠেনি। যে কারণে পূর্বে যারা নেতৃত্বে আসতে রাতপথে আন্দোলন সংগ্রাম করেছে তারা বঞ্ছিত হয়েছেন। এক্ষেত্রে নেতারা অনেক সময় সেই বিষয়টি বিবেচনা করে থাকেন। তবে কমিটির বিষয়ে আমাদের কাছে মতামত চাওয়া হলে আমরা মতামত দিবো।

এদিকে, একাধিক সূত্র জানিয়েছে, ‘বাবুগঞ্জ উপজেলা ছাত্রলীগের নতুন কমিটিতে পদ পেতে আগ্রহী হয়েছেন ছাত্রলীগ নেতা ফাইজুল হক, সোলায়মান, মুমিন হাওলাদার, আমিনুল হক সজল, অনিক সিকদার, আবিদ আল সাকিব এবং শান্তসহ বেশ কয়েকজন। উপজেলা ছাত্রলীগের কার্যক্রম পরিচালনায় তাদের বিকল্প নেই দাবি স্থানীয় নেতৃবৃন্দের। অথচ অচাত্রদের তৎপরতা আর অর্থের দাপটে আলোচনার তলানিতে থেকে যাচ্ছেন প্রকৃত ছাত্র নেতারা।

যদিও বরিশাল জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক জানিয়েছেন, ‘বাবুগঞ্জ উপজেলায় ছাত্রলীগের কমিটি গঠন কার্যক্রম শুরু করা হয়েছে। তবে এখন যেটা হবে সেটা ৩ মাসের আহ্বায়ক কমিটি। আর সম্মেলন প্রস্তুতির জন্য যাকে খুশি তাকে নিয়ে আহ্বায়ক কমিটি করা যায়। এক্ষেত্রে দীর্ঘ বছর ধরে যারা ছাত্রলীগ করেছেন অথচ নেতৃত্বে আসতে পারেননি তাদের বিষয়ে বিবেচনা করা হয়ে থাকে। আর এ নিয়ে কেউ প্রশ্ন তুললে সে ক্ষেত্রে কিছু করার নেই।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ