ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

হিজলায় সাড়ে ৪ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার  

হিজলায় সাড়ে ৪ কেজি গাঁজাসহ কারবারি গ্রেফতার  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা‍য় সাড়ে ৪ কেজি গাঁজাসহ ‍উজ্জল (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোস্টর্গাড।  বুধবার রাত পৌনে ৯ টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার ধুলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে কোস্টর্গাড দক্ষিণ জোন বিসিজি ষ্টোশন থেকে পাঠানো ‍এক প্রেস বিজ্ঞপ্তিতে ‍এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

গ্রেফতারকৃত উজ্জ্বল রাড়ি ‍উপজেল‍ার মাটিয়ালা গ্রামের মো. রত্নন রাড়ীর ছেলে। 

হিজলা থানার অফিসার ইনচার্জ ইউনুস মিয়া জানান, উজ্জ্বলসহ তা‍ঁর পরিবারের সবার নামে একাধিক ডাকাতি চুরি মাদক সহ অসংখ্য মামলা রয়েছে এটাও নিয়মিত মামলা হয়েছে।

কোস্টগার্ড এর দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কেএম শফিউল জানান, বাংলাদেশ কোস্টগার্ডের এখতিয়ার ভুক্ত এলাকায় সমুহের আইনশৃঙ্খলা, জন নিরাপত্তা, জলদস্যুতা, বনদস্যুতা ও মাদক নির্মূলে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ