ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা
  • আমতলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন

    আমতলীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘হাতের পরিচ্ছনতায়, এসো সবে এক হই’ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার সকাল ১০ টায়  আমতলীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিতে হয়েছে।

    দিবসটি পালন উপলক্ষে  সকাল ১০ টায় আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় হল রুমে এক আলোচনা সভা ও হাত ধোয়ার কলাকৌশল শিক্ষানো হয়।

    আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) এসএম সাদিক তানভির এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান। 

    সভায় স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. তরিকুল ইসলাম, আমতলী বন্দর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি এ্যাড. মো. মিজানুর রহমান। সভায় উপস্থিত ছিলেন,নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার, সহকারী শিক্ষা কর্মকর্তা ফাতেমা বেগম। সভা শেষে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) এসএম সাদিক তানভির উপস্থিত স্কুল শিক্ষার্থীদের হাত ধোয়ার কৌশল শিক্ষিয়ে হাত ধোয়া কর্মসূচীর উদ্বোধন করেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ