ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত মোস্তাফিজুর রহমান

 বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত মোস্তাফিজুর রহমান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ কাব শিক্ষক ২০২২ নির্বাচিত হয়েছেন আগৈলঝাড়ার শিক্ষক মোস্তাফিজুর রহমান। আগৈলঝাড়া সদর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বরিশাল বিভাগের মধ্যে শ্রেষ্ঠ কাপ শিক্ষক নির্বাচিত হয়েছে। 

উপজেলার প্রাথমিক পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিক্ষক বাছাইয়ের জন্য শিক্ষকরা আবেদন করেন। উপজেলা বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে যাচাই-বাছাই করে শিক্ষক মোস্তাফিজুর রহমানের নাম জেলায় পাঠানো হয়। 

জেলার বাছাই কমিটির সভাপতি জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার শিক্ষক মোস্তাফিজুর রহমান এর নাম যাছাই-বাচাই করে বিভাগে পাঠান। বিভাগের বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার আমিন উল আহসান বাছাই করে আগৈলঝাড়ার শিক্ষক মোস্তাফিজুর রহমানকে বিভাগের শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত করেন। সে আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ