ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ভাণ্ডারিয়ায় নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত

    ভাণ্ডারিয়ায় নানা আয়োজনে শিক্ষক দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বৃহস্পতিবার নানা আয়োজনে জাতীয় শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। 

    পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রাণী ধর। 

    অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল্লাহ খান, উপজেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন খলিফা প্রমূখ। এতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসার শিক্ষকগণসহ বিহারী লাল মৌত্র মাধ্যমিক বিদ্যালয়ের বয় স্কাউট অংশ গ্রহণ করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ