ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 

    ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় পুলিশের বাধার অভিযোগ পাওয়া গেছে।  বৃহস্পতিবার সকালে শহরের পশ্চিম চাঁদকাঠি এলাকা থেকে জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদারের নেতৃত্বে একটি শোভাযাত্রা বের করা হয়। 

    শোভাযাত্রাটি কিছুদূর গেলে পুলিশ শহরের প্রধান সড়কে ঢুকতে তাদের বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে শোভাযাত্রাটি পণ্ড হয়ে যায়। 

    পরে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা যুবদলের আহ্বায়ক মো. শামীম তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন। 

    বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন ও সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান। সভায় বক্তারা খালেদা জিয়ার মুক্তির দাবি জানান। পাশাপাশি আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার আহ্বান জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ