ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কাঁঠালিয়ায় স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

    কাঁঠালিয়ায় স্কুলছাত্রীকে অপহরণচেষ্টা, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে অপহরণচেষ্টার বিচার ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে আমুয়া তুষার সড়ক চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে অপহরণকারীদের হাত থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থীর সহপাঠীরা। এতে স্থানীয় আমুয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও অংশ নেয়। 

    মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, আমুয়ার চালিতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ফারজানা ইসলাম মিলা গত ১৩ অক্টোবর দুপুরে স্কুল থেকে অটোবাইকে বাড়ি ফিরছিল। এসময় পাশ্ববর্তী মঠবাড়িয়া উপজেলার দাউদখালী গ্রামের দুই যুবক আরিফ হোসেন সরদার ও মো. রাকিব ওই অটোবাইকে চলে মেয়েটিকে অপহরণের চেষ্টা করে। অপহরণকারীদের হাত থেকে বাঁচতে এক পর্যায়ে মেয়েটি অটোবাইক থেকে লাফিয়ে রাস্তায় পড়ে। এতে তাঁর হাত ভেঙে যায় এবং মুখমণ্ডলে গুরুতর জখম হয়। এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

    অপহরণকারী দুই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় মেয়ের মা মারজিয়া ইসলাম মঠবাড়িয়া থানায় গত ২২ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলা হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে না পাড়ায় ক্ষুব্ধ হয় নির্যাতিত ছাত্রী ফারজানা ইসলাম মিলার সহপাঠীরা। তাঁরা দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেন।

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মিলার মা মারজিয়া ইসলাম, শিক্ষক মনিরুল ইসলাম, পলাশ গোলদার ও স্কুলছাত্রী জয়শ্রী সরকার। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ