ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা
  • বরগুনায় ১৭ ঘণ্টা ধরে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন

    বরগুনায় ১৭ ঘণ্টা ধরে পল্লী বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গত দুইদিন বরগুনায় টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়া কেটে মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে ঝলমলে রোদের দেখা মিলেছে। কিন্তু ১৭ ঘণ্টাতেও বিদ্যুৎ সংযোগের দেখা পাননি পল্লী বিদ্যুতের গ্রাহকরা।

    অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছে না তা‍ঁরা। বিচ্ছিন্ন সংযোগ মেরামতের কাজ চলছে বলে জানিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি।

    গত দুইদিনে ঝড়-বৃষ্টির কারণে সড়কে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছিল। অনেক স্থানে ঝড়ে গাছ উপড়ে পড়ে গেছে। সব মিলিয়ে মানুষের ভোগান্তি তৈরি হয়েছিল। মধ্য রাত থেকে সেই পরিস্থিতি উন্নতি হতে শুরু করে। সকালে পূর্ব দিকে সূর্য উঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে কর্মজীবী মানুষেরা তাদের কর্মস্থলে যাওয়া শুরু করেন। কিন্তু চরাঞ্চলসহ উপকূলীয় এলাকায় পল্লী বিদ্যুৎ এখনও বিচ্ছিন্ন রয়েছে।

    আবহাওয়া অফিস জানিয়েছে, উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড় সিত্রাং শক্তি হারিয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। ধীরে ধীরে আরও দুর্বল হয়ে এটি গুরুত্বহীন হয়ে পড়েছে।

    পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আকবর আলী শেখ বলেন, ঝড়ো বাতাসের কারণে বিদ্যুৎ লাইনে ক্রটি দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় লাইনের ওপর গাছ পড়ে আছে। সেগুলো পুরোপুরি অপসারণ করা হলে বিদ্যুৎ সরবরাহ চালু করা যাবে। ইতোমধ্যে আমরা বেশ কিছু এলাকায় বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। আশা করি অল্প সময়ের মধ্যে এ সমস্যা সমাধান হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ