ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

২৪ ঘন্টায় বরিশালে মৌসুমের রেকর্ড ৩৫২ মিলিমিটার বৃষ্টিপাত 

২৪ ঘন্টায় বরিশালে মৌসুমের রেকর্ড ৩৫২ মিলিমিটার বৃষ্টিপাত 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে ২৪ ঘন্টায় চলতি মৌসুমের রেকর্ড ৩৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার রাত সোয়া ১২টায় বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাহফুজুর রহমান।

তিনি বলেন, রোববার  রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৩৫২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বরিশাল। যা চলতি মৌসুমের রেকর্ড। একবারে ২৪ ঘন্টায় এতো বৃষ্টিপাত আর হয়নি।

তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বরিশালে এ পর্যন্ত সর্বোচ্চ ৫০.৪ কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড হয়েছে। আর আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তবে ভোর রাতের দিকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানান তিনি।

এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সার্বিক আবহাওয়ার হালনাগাদ তথ্য জানানো নিয়ে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয়েছে স্থানীয় আবহাওয়া অফিসকে।

বিষয়টি নিশ্চিত করে মাহফুজুর রহমান জানান, সিত্রাংয়ের প্রভাবে টানা বর্ষণে আবহাওয়া অফিস কম্পাউন্ডে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিসের গেট পর্যন্ত পানি উঠে গেছে।  এ নিয়ে বিপাকে থাকার পাশাপাশি বিদ্যুৎ বিভ্রাটের কারণে আবহাওয়ার কেন্দ্রীয়ভাবে তথ্য জানাতে কিছুটা বেগ পেতে
হচ্ছে।

এজন্য তিনি বাংলাদেশ সরকারের আবহাওয়া ভিত্তিক ওয়েবসাইট https://live4.bmd.gov.bd/bn/ ভিজিট করার অনুরোধ করেন।

ওদিকে রাত ৮টার দিকে বরিশালে মুষলধারে বৃষ্টিপাত থেকে গেছে, তবে রাত ১২টার পর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া নদীর পানি কিছুটা কমে যাওয়ায় তলিয়ে যাওয়া রাস্তাঘাটের পানিও কিছুটা কমেছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ