ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • কাঁঠালিয়ায় সিত্রাংয়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি 

    কাঁঠালিয়ায় সিত্রাংয়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উপকূলীয় জেলা ঝালকাঠির কাঁঠালিয়ায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বসত ঘর, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা, আমন ক্ষেত, মাছের ঘের, পানের বরজ, কলা ক্ষেত, বিদ্যুৎ ও ফসলের ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত দমকা হাওয়া ও অভিরাম ভারি বর্ষণ ও আমবশ্যার জো’র প্রভাবে বিষখালী নদীর পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হয়। 

    কাঁঠালিয়া- আমুয়া ও রাজাপুর সড়কসহ বিভিন্নস্থানে গাছ উপড়ে পরে অভ্যান্তরীণ যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তবে মঙ্গলবার দুপুরের দিকে অনেক এলাকার সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়। 

    এদিকে উপজেলা জুড়ে রোববার মধ্যরাত থেকে বিদুৎ সরবারাহ বন্ধ রয়েছে এবং গ্রামীণ ও টেলিটক মোবাইল নেটওয়ার্ক বন্ধসহ অন্য অপারেটারের নেটওর্য়াক বিঘ্নিত হয়। গত দুইদিন ধরে উপজেলায় বিদ্যুৎ ও মোবাইল নেটওর্য়াক না থাকায় অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 

    উপজেলার দক্ষিণ আউড়া গ্রামের নাহিদ হোসেন জানান, সোমবার সন্ধ্যায় ঝড়ে আমার বসত ঘরের উপর একটি চাম্বল গাছ পড়ে ঘরটি বিধ্বস্ত হয়েছে। তখন ঘরের ভিতরে আমার বৃদ্ধ মা-বাবা ও ভাইবোন ছিল। আল্লাহর অসীম রহমতে তা‍ঁরা বেঁচে যান। 

    কাঁঠালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ঝড়ো হাওয়ায় বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ উপড়ে পড়ে গেছে উপজেলা আবাসিক প্রকৌশলী (ওজোপাটিকো) দিপক মিস্ত্রী জানান, বিভিন্নস্থানে লাইন বিচ্ছিন্ন হওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। অনেক চেষ্টায় মঙ্গলবার সন্ধ্যার মধ্যে উপজেলা সদরসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হবে আশ্বাস দেন। 

    উপজেলা কৃষি কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, সিত্রাংয়ের প্রভাবে আমন ৩০ হেক্টর, পানের বরজ ১৬ হেক্টর, কলা ক্ষেত ২০ হেক্টর ও সবজি ৩০ হেক্টরসহ প্রায় ২০/২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং মোকাবেলায় প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি ছিলো। সোমবার সন্ধ্যার পূর্বেই আশ্রয় কেন্দ্রে লোকজন আসেন। তাদেরকে শুকনো খাবার বিতরণ করা হয়। উপজেলার ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের কাজ চলছে। সরকারি বরাদ্ধ পেলে ক্ষতিগ্রস্তদেরকে বিতরণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ