কাল বরিশালে আসছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার
.jpg)
আগামীকাল সোমবার ২৪ অক্টোবর এক দিনের সফরে বরিশালে আসছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি । কাল সোমবার সকালে আকাশ পথে মন্ত্রী বরিশালে এসে পৌছাবেন।
বেলা ১১টায় তিনি বরিশাল সার্কিট হাউজে উপস্থিত হবেন। বেলা সাড়ে ১১টায় মন্ত্রী বরিশাল জেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, রাজনৈতিক নেত্রীবর্গ, মুক্তিযোদ্ধা এবং সুধীজনদের সাথে মতবিনিময় করবেন।
এরপর বেলা সাড়ে ১২ টায় আধুনিক খাদ্য সংরক্ষণাগার নির্মান প্রকল্পের আওতাধীন রাইস সাইলো নির্মান কাজ পরিদর্শন ও সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করবেন। পরবর্তীতে তিনি বরিশাল সার্কিট হাউজ থেকে ঢাকার উদ্যোশে রওনা হবেন।
রোববার খাদ্য মন্ত্রীর একান্ত সচিব মো. সহিদুজ্জামান স্বাক্ষরতে চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এএজে