সিত্রাং মোকাবিলায় বরিশাল দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সিত্রাং মোকাবিলায় বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সিত্রাং মোকাবিলায় বরিশাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক , উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা সহ প্রশাসনের ঊর্ধত্বন কর্মকর্তাবৃন্দরা।
জরুরি সভায় বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ সিত্রাং মোকাবিলায় জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভার সিদ্ধান্তঃ সকল ধরনের সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখার পাশাপাশি সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিধান্তগুলো মধ্যে রয়েছে, বরিশাল জেলায় ১০৫১ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে সেখানে ২ লাক্ষ ৪০ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। জেলার সকল স্থানে মাইকিং ও আবহাওয়ার সর্বশেষ তথ্য প্রচার করতে হবে। প্রাণীসম্পদ রক্ষায় গুরুত্ব আরোপ করতে হবে। সিপিপি, রেড ক্রিসেন্ট সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলো দূর্যোগ মোকাবেলায় সকল ধরণের প্রস্তুত রাখতে হবে। জেলা এবং উপজেলা পর্যায়ে দুর্যোগ মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হবে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে যাতে সল্প সময়ের নোটিশে নিরাপদ আশ্রয়ে যেতে পারে। সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
এএজে