প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টিতে সবার সমান অধিকার-জাহিদ ফারুক এমপি

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লেগের সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি বলেছেন, মানুষের সৎ উদ্দেশ্যের কোনো আন্দোলন-সংগ্রাম ব্যর্থ হয় না। সব সম্প্রদায়ের মানুষকেই বৈষম্য নিরসনের জন্য এগিয়ে আসতে হবে। তবে বর্তমান সরকারের আমলে কোন বৈষম্য নেই বলে বেশ কয়েকটি বাস্তব উদাহরণ তুলে ধরেন।
তিনি বলেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সবাই সমান তাই সমান ভাবেই দেশের জনগণের পাশে রয়েছেন তারা। এক যোগে সারাদেশে ধারাবাহিক উন্নয়ন হয়েছে যা বিগত কোন সরকার করতে পারেনি আর ভবিষ্যতেও পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ আর এর সুফল দেশের প্রতিটি মানুষ ভোগ করছে। বর্তমান সরকারের আমলেই প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে ধর্ম নিরপেক্ষতা সহ দেশের সকলের জন্য সমান অধিকার প্রতিষ্ঠা করে কাজ করে যাচ্ছেন। এর ন্যায় আশ্রয় প্রকল্পের মাধ্যমে দেয়া অসহায় হতদরিদ্রদের দেয়া জমি/ঘড় বন্টনেও কোন ভেদাভেদ করা হয়নি প্রকৃত পক্ষে হতদরিদ্র ভিটেমাটি হীনদের দেয়া হয়েছে কোন ভেদাভেদ না করে।
রোববার বেলা ১২টায় বরিশাল নগরের রাজা বাহাদুর সড়ক বরিশাল মহিলা ক্লাবে অনুষ্ঠিত মাইনরিটি রাইটস ফোরাম বাংলাদেশ-এর উদ্যোগে বাংলাদেশের দলিত সম্প্রদায়ের সমস্যা ও উত্তরণের উপায় শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা সবাই এক আর এক হয়েই পুনরায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার কে পুনরায় এক হয়েই আগামীতে ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে। সারা দেশে ভেদাভেদ না করে বর্তমান সরকার বিভিন্ন ভাতা প্রদান করে আসছে। এই সরকার ব্যাতীত অন্য কোন রাজনৈতিক দল এই সুযোগ সুবিধা গুলো অতীতে দেয়নি আর ভবিষ্যতেও দিবে না বরংচ সরকারের এই ভাতা প্রদান বন্ধ করে দেবে অন্য কেউ ক্ষমতায় আসলে।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সংরক্ষিত আসন -২১ এর সংসদ সদস্য শামীমা আক্তার খানম এমপি, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক (বীর প্রতিক) , যুবলীগ বরিশাল মহানগর শাখার যুগ্ম আহবায়ক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, বরিশাল জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য শহিদুল ইসলাম (ইটালি শহিদ), বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান মধু , নাজিরপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অমূল্য রঞ্জন হালদার সহ বিসিসি'র বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাইনরিটি রাইটস ফোরাম এর সাধারণ সম্পাদক এ্যাড. উৎপল বিশ্বাস।
এএজে