বাকেরগঞ্জে উপজেলা দিবস পালিত
.jpeg)
বাকেরগঞ্জ রবিবার ঐতিহাসিক 'উপজেলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১১টায় বাকেরগঞ্জ সদর রোড জাতীয় পার্টির প্রধান কার্যলয় বরিশাল - ৬ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বেগম নাসরিন জাহান রতনা'র নির্দেশে উপজেলা দিবসে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক মো. মানিক হোসেন হাওলাদার, অধ্যাপক বিপ্লব মিএ, অধ্যাপক মো. শহীদুল ইসলাম, ছাত্র নেতা স্বপন গাজী ও জাতীয় পার্টির অঙ্গসংগঠনের নেতা কর্মী।
এসময় জাতীয় পার্টির নেতা কর্মীরা বলেন, বাংলাদেশে ৪৬০ টা উপজেলা ব্যবস্থার প্রবর্তক হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ (২৩ অক্টোবর) বাংলাদেশের উন্নয়নের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন । এই দিনে তৎকালীন মহামান্য রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ এর একটি সিদ্ধান্ত বদলে দেয় সারা বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী ক্ষতবিক্ষত বাংলার রুপ । এক রাতের সিদ্ধান্তে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করে ৬৪ টি জেলাকে ৪৬০টি উপজেলায় রুপান্তরিত করেন ।
কি ছিল পল্লীবন্ধুর ঘোষিত এই ৪৬০টি উপজেলায় পল্লীবন্ধু এরশাদ প্রবর্তিত ৪৬০টি উপজেলার ফলশ্রুতিতে প্রশাসনই শুধু গ্রামের মানুষের কাছে যায়নি- উন্নয়নের জিয়নকাঠি চলে গিয়েছিলো গ্রামে। জনগণের দোড় গোড়ায় বিচার ব্যবস্থা পৌঁছে গেছে।
প্রতিটি উপজেলায় একজন করে মোট ৪৬০ জন উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ করেছেন । প্রতিটি জেলা থেকে উপজেলা এবং উপজেলা থেকে ইউনিয়ন পর্যন্ত LGED'র মাধ্যমে ১০ হাজার কিলোমিটার রাস্তা ,শতশত ব্রীজ,কালভার্ট স্থাপন করেছেন । প্রতিটি উপজেলায় ১৭ জন করে প্রথম শ্রেনীর কর্মকর্তা নিয়োগ করেছেন । প্রতিটি উপজেলায় একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন এবং সেখানে একজন করে এমবিবিএস ডাক্তার নিয়োগ করে স্বাস্থ্য সেবা জনগনের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছেন । প্রতিটি ইউনিয়নে একটি করে কুটির শিল্প স্থাপন করেছিলেন। এছাড়াও অনেক উন্নয়ন , সেবা,শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন আমাদের প্রিয় নেতা করেছন। পল্লীবন্ধু এরশাদ উপজেলা করে গ্রামে গ্রামে রাস্তাঘাট, পুল, কালভার্ট, দালান-কোঠা নির্মানের ফলে ৬৮ হাজার গ্রাম লাভ করেছে শহরের আমেজ।
এইচকেআর