ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: এমপি পংকজ নাথ

দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই: এমপি পংকজ নাথ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলায় উত্তর পত্তনীভাঙ্গা মহিলা দাখিল মাদ্রাসার নব নির্মিত ৪র্থ তলা ভবন উদ্বোধন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ। 

রবিবার দুপুর ১ টার দিকে ভবন উদ্বোধন শেষে গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধক্ষ শাহজাহান তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পংকজ নাথ এমপি। অনান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সরদার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার, থানা অফিসার ইনচার্জ ইউনুছ মিয়া, মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আহাম্মেদ সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় প্রধান অতিথি পংকজ নাথ তাঁর বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্দব সরকার, শিক্ষাই জাতীর মেরুদন্ড, তাই দেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ