ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় মাছ লুটে বাধা দেয়ায় হামলা, বৃদ্ধ স্বামী-স্ত্রী আহত

    মঠবাড়িয়ায় মাছ লুটে বাধা দেয়ায় হামলা, বৃদ্ধ স্বামী-স্ত্রী আহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া পূর্ব বিরোধের জেরে আনেচ মিয়া (৭০) নামে এক বৃদ্ধার পুকুরের মাছ গভীর রাতে ধরে নিয়ে যাচ্ছিল প্রতিপক্ষরা। এতে বাঁধা দিতে গেলে প্রতিপক্ষরা তাঁর বসত ঘরে হামলা চালিয়ে স্বর্ণালংকার, মালামাল ও নগদ টাকাসহ ২ লাখ ৭০ হাজার টাকার মালামাল লুটে নেয়। 

    হামলাকারীরা আনেচ মিয়াকে পিটিয়ে গলার হাড় ভেঙে দেয় ও তার স্ত্রীকে বেধড়ক পেটায়। এসময় গোটা এলাকায় ডাকাত আতংক ছড়িয়ে পরে। তাদের আত্মচিৎকারে এলাকাবাসি এগিয়ে এলে হামলা কারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। গত ১৮ অক্টোবর রাত ২ টার দিকে হারজী নলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

    এ ঘটনায় উপজেলার হারজী নলবুনিয়া (ঠুটাখালী) গ্রামের মৃত. হাজ¦ী এরফান উদ্দিন জমাদ্দারের ছেলে গুরুতর আহত আনেচ মিয়া বাদি হয়ে ৫ জন নামীয় ও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে শনিবার মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করেন। আসামিরা হলো- একই এলাকার মৃত. রহেন চৌকিদারের ছেলে দেলোয়ার (৪৭), আমির হোসেন (৪৫), আনোয়ার হোসেন (৫০), আমির হোসেনের ছেলে মুন্না (২২) ও মিঠাখালী গ্রামের মোতালেব মৃধার ছেলে মোমিনুর রহমান (২৮)।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। আসামি গ্রপ্তারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ