ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

যুবলীগ নেতা ভিপি জুয়েলের পিতার মৃত্যুতে মেয়রের শোক

যুবলীগ নেতা ভিপি জুয়েলের পিতার মৃত্যুতে মেয়রের শোক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য, বরিশাল মহানগর আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক, বরিশাল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল সরকারী ব্রজমোহন কলেজের সাবেক ভিপি মেজবাউদ্দিন জুয়েল -এর বাবা মহিউদ্দিন আহমেদ রোববার সকাল ৭ টা ৩০ মিনিটে আলতাফ মেমোরিয়াল সড়কস্থ তার নিজ বাসভবনে শেষ  নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।  তিনি মরহুমের  বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ