শিক্ষা জাতীয়করণের দাবিতে বরিশালে শিক্ষক সম্মেলন

বরিশালে শিক্ষা ব্যাবস্থা জাতীয়করণ ও বৈষম্যহীন, বিজ্ঞানমনষ্ক, অসাম্প্রদায়িক একমুখী শিক্ষা চালুসহ ১১ দফা দাবি আদায়ে বরিশালে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত।
নগরীর একটি মিলনায়তনে শনিবার বেলা ১১টায় বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) জেলা ও মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচী অনুষ্ঠিত হয।
উপাধাক্ষ আনোয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. প্রফেসর আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আকমল হোসেন, জলিলুর রহমান, মিজানুর রহমান সেলিম, আনিসুর রহমান ও জাকির হোসেন, আব্দুস ছালাম, মনিরুজ্জামান শাহীন, দেবশিষ চক্রবর্তী, রেখা খানম প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষক সমাজে বিদ্যমান সমস্যা সমাধানে শিক্ষা জাতীয়করণ সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। তাই অবিলম্বে শিক্ষাজাতীয়করণের পাশাপাশি গণতান্ত্রিক একমুখী শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছি।
এএজে