ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

দীর্ঘ বছর পরে কমিটি পেলো ছাত্রলীগের ১ ও ২ নং ওয়ার্ড

 দীর্ঘ বছর পরে কমিটি পেলো ছাত্রলীগের ১ ও ২ নং ওয়ার্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল মহানগর ছাত্রলীগের আওতাধিন ১ ও ২ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির মেয়াদ রাখা হয়েছে তিন মাস। শুক্রবার মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না, যুগ্ম আহ্বায়ক মাইনুল ইসলাম এবং আরিফুর রহমান শাকিল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানা গেছে।

নগরীর ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে মো. নিজাম উদ্দিন গাজীকে। এছাড়া হাসনাইন বিন আলম, নাজমুল হোসেন রাহাত, তানজীম হোসেন, ও সাইফুল ইসলাম আমানকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ২১ জনকে কমিটির সদস্য করা হয়েছে। ১ নম্বর ওয়ার্ড কমিটিতে সিনিয়র সদস্য করা হয়েছে কিসমত শাহরিয়ার হাসান হৃদয়কে।

এছাড়া ২ নম্বর ওয়ার্ডে ছাত্রলীগের আহ্বায়ক করা হয়েছে ইমরান হোসেন সজিবকে। এছাড়া উজ্জল হোসেন, মো. সজিব রাসেল, মো. সুমন হাওলাদার, আলী আজিম নাদিম ও তুহিন হাওলাদারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। এই ওয়ার্ডে ছাত্রলীগের সিনিয়র সদস্য হয়েছেন মহানগর ছাত্রলীগের আহ্বায়ক মো. রইজ আহমেদ মান্না। এই কমিটি মোট ৩৮ জনকে সদস্য করা হয়েছে। মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহমেদ মান্না এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, দীর্ঘ বছর ধরে কমিটি নেই বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে। মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক ওয়াসিম দেওয়ানের সময় ৩০টি ওয়ার্ডে কমিটি দেয়া হয়। মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিন তাঁর একক ক্ষমতা বলে কমিটি ঘোষণা করেন। এর ফলে ওই কমিটি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। তৎকালিন সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম দেওয়ান ওই কমিটিকে অবৈধ বলে দাবি করেন।

এর পরিপ্রেক্ষিতে গত ২৪ জুলাই বরিশাল মহানগর ছাত্রলীগের ৩২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রইজ আহমেদ মান্নাকে আহ্বায়ক, মাইনুল ইসলাম ও আরিফুল ইসলাম শাকিলকে যুগ্ম আহ্বায়ক করা হয়। এরপর পরই ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন কার্যক্রম শুরু করে মহানগর ছাত্রলীগ। এরি মধ্যে মহানগরীর ৩০টি ওয়ার্ডে কর্মী সভাও করেছিন তাঁরা। সবশেষ ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন কার্যক্রম শুরু করেছে মহানগর ছাত্রলীগ।
 

 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ