ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

হিজলায় মা ইলিশ রক্ষায় নদীতে কোস্টগার্ডের অভিযান, আটক ১

হিজলায় মা ইলিশ রক্ষায় নদীতে কোস্টগার্ডের অভিযান, আটক ১
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১২০ কেজি মা ইলিশসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। আটককৃত আব্দুস সত্তার মোল্লা (৩৫)  উপজেলার দূর্গাপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে। 

জানা গেছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ জোনের অধিনস্ত বিসিজি স্টেশনের একটি টহুল টিম হিজলার গৌরবদী ইউনিয়নের চরকিল্লা চর সংলগ্ন এলাকার মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন।এসময় এক কেজি মা ইলিশসহ আব্দুস সত্তার মোল্লাকে আটক করে। এসময় মাছ ধরার ট্রলারটি জব্দ করা হয়। পরে জব্দকৃত ট্রলারটি ছিদ্র করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। পাশাপাশি আটকৃত আব্দুস সত্তার মোল্লাকে নৌপুলিশের নিকট হস্তান্তর এবং মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ  করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ