ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বাগেরহাটে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

    বাগেরহাটে ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘূর্ণিঝড় ইয়াস পরবর্তী ক্ষতিগ্রস্ত দুস্থ গরীব মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবহিনী। বুধবার বাগেরহাট সদর উপজেলা এবং কচুয়া উপজেলায় এই ত্রাণ বিতরণ করা হয়।

    বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর ৭ পদাতিক ডিভিশন ও বরিশাল এরিয়া সদর দপ্তর এর সার্বিক ব্যবস্থাপনা, সদর দপ্তর ২৮ পদাতিক বিগ্রেড’র ব্যবস্থাপনায় এবং ৬৬ ইস্ট বেঙ্গল এর পরিচালনায় ত্রাণ বিতরণকালে বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    জানা গেছে, শুধু মাত্র ‘ইয়াস’ নয়, ইতোপূর্বে ঘূর্ণিঝড় ‘বুলবুল’, ‘আম্ফান’ এবং করোনা পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশন তথা শেখ হাসিনা সেনানিবাসের অধীনস্ত ২৮ পদাতিক ব্রিগেডের সার্বিক তত্ত্বাবধানে ৬৬ ইস্ট বেঙ্গল বাগেরহাট সদর এবং কচুয়া উপজেলায় দুস্থ ও গরীব মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

    ভবিষ্যতেও দেশের যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী জনসাধারণের পাশে থাকবে বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা।
     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ