ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

কাল বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী 

কাল বরিশাল আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কাল শুক্রবার ২১ অক্টোবর হতে ২৩ অক্টোবর রবিবার পর্যন্ত বরিশাল জেলা সফর করবেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগ এর সহ সভাপতি কর্নেল (অবঃ) জাহিদ ফারুক শামীম এমপি। 

তাঁর একান্ত সচিব (উপসচিব) এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিমন্ত্রী শুক্রবার সকাল ৮টা ৫৫ মিনিটে বরিশাল বিমান বন্দর এসে পৌঁছাবেন। এরপর তিনি বান্দরোডস্থ পানি উন্নয়ন বোর্ডের রেষ্ট হাউজে স্থানীয় ভাবে আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। 

২২ অক্টোবর শনিবার তিনি বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে আয়োজিত বিভিন্ন উন্নয়ন মূলক কর্মসূচীতে অংশগ্রহণ করবেন। ২৩ অক্টোবর রবিবার স্থানীয় ভাবে আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ