ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বিনা উস্কানিতে ববি শিক্ষার্থীকে মারধর, শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বিনা উস্কানিতে ববি শিক্ষার্থীকে মারধর, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ক্ষুব্ধ হয়েছেন শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি থেকে সরে আসেন শিক্ষার্থীরা। 

তবে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা না হলে আন্দোলন কর্মসূচি ঘোষণার হুশিয়ারি দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয় সংলগ্ন স্বাধীনা পার্কের পশ্চিম-উত্তর পাশে সিএন্ডবি রোডের কালু খান বাড়ির সম্মুখে এই ঘটনা ঘটে।

মারধরের শিকার আব্দুর রহিম বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। এছাড়া হামলাকারী মহিউদ্দিন নগরীর সিকদারপাড়া এলাকার বাসিন্দা এবং বিসিসির ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিনের ছোট ভাই।

মারধরের শিকার আব্দুর রহিম জানান, ‘বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে স্বাধীনতা পার্কের পাশে ঘটনাস্থলে আসলাম এর চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন।
এসময় মহিউদ্দিন নামের ওই ব্যক্তি এসে আব্দুর রহিমকে বের হয়ে যেতে বলে। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রহিমকে মারধর করে মহিউদ্দিন। তখন চা দোকানি আসলাম বাধা দিলে তাকেও মারধর করা হয়।

তাৎক্ষণিকভাবে ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের অন্য সহপাঠিদের অবগত করেন আব্দুর রহিম। এরি মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাস ঘটনাস্থলে পৌঁছায়। এসময় শিক্ষার্থীরা হামলাকারী মহিউদ্দিনকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করে। এসময় তারা আমতলার মোড় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধের প্রস্তুতি নিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘আমরা যেনেছি মহিউদ্দিন নামের ওই যুবক একজন সন্ত্রাসী এবং চাঁদাবাজ। তার বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ ও মামলাও রয়েছে। সে কোন কারণ ছাড়াই শিক্ষার্থী আব্দুর রহিমকে মারধর করেছে। আমরা হামলাকারী সন্ত্রাসী মহিউদ্দিনকে গ্রেফতারের জানিয়ে সড়ক অবরোধ করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আশ্বাস দিয়েছে সন্ধ্যা ছয়টার মধ্যে তাকে গ্রেফতার করতে। তা না করলে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।

ঘটনাস্থলে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম বলেন, ‘শিক্ষার্থীকে মারধরের খবর শুনে আমি ঘটনাস্থলে ছুটে আসি। বিনা উস্কানিতে কোন কারণ ছাড়াই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রহিমকে মারধর করা হয়েছে। শিক্ষার্থীরা সড়ক অবরোধ করতে চেয়েছিল। তবে পুলিশ আশ্বাস দিয়েছে সন্ধ্যা ৬টার মধ্যে অভিযুক্ত মহিউদ্দিনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবে। এ কারণে তারা সড়ক অবরোধ কর্মসূচি থেকে সরে এসেছে।

বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিমুল করিম বলেন, ‘খবর পেয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। তার মধ্যেও অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ