ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ফেসবুকের মাধ্যমে পরিচয়ের সূত্রধরে প্রেম, অতপর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এসে অনশন শুরু করেছে সাথী মন্ডল (২০) নামের এক তরুণী। 

ঘটনাটি বরিশালের গৌরনদী পৌরসভার চরগাধাতলী এলাকার। অনশরত তরুণী মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কালাইরচর গ্রামের বাসিন্দা। তরুণী সাথী মন্ডল জানান, গত ছয়মাস পূর্বে গৌরনদী পৌরসভার চরগাধাতলী এলাকার যুবক সঞ্জয় দত্তের সাথে তার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অতি সম্প্রতি কালকিনিতে একটি বিয়ের অনুষ্ঠানে যায় সঞ্জয়। সেখানে মন্দিরে গিয়ে শাখা-সিঁদুর পরিয়ে তাকে বিয়ে করে সঞ্জয়।

তরুণী আরও জানান, বুধবার বেলা এগারটার দিকে সে (সাথী মন্ডল) সঞ্জয়ের বাড়িতে আনুষ্ঠানিকভাবে বিয়ের দাবিতে অবস্থান করলে ওই বাড়ির লোকজন তাকে টেনেহিঁচড়ে বের করার চেষ্টা করে। প্রেমিক সঞ্জয় তাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিলে আত্মহত্যার হুমকি দেয় ওই তরুণী। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই তরুণী প্রেমিকে সঞ্জয়ের বাড়িতে অবস্থান করতে দেখা যায়।

তবে প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে সঞ্জয় দত্ত বলেন, ওই তরুণীর সাথে ফেসবুকে আমার বন্ধুত্ব হয়। সে হিসেবে তার সাথে কথা হতো। পরবর্তীতে জানতে পারি তার পূর্বে একটি বিয়ে রয়েছে। একপর্যায়ে তার সাথে কথপোকথন বন্ধ করে দেই। হঠাৎ করে বুধবার ওই তরুণী স্ত্রীর দাবি নিয়ে আমাকে ব্লাকমেইল করার চেষ্টা করে। ওই তরুণীকে বিয়ের কথা অস্বীকার করেন সঞ্জয়।

গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আমরা থানায় পাইনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ