ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

উজিরপুরে তাঁতী সমবায় সমিতির বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত

উজিরপুরে তাঁতী সমবায় সমিতির বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

উজিরপুরে বরিশাল সংযুক্ত তাঁতী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ও ব্যাবস্হাপনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। 

বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বামরাইল ইউনিয়নের হস্তিশুন্ড গ্রামে সাবেক উপজেলা চেয়ারম্যান আঃ রাজ্জাক তালুকদারের বাসভবনে সভা অনুষ্ঠিত হয়। 

সভায় আঃ রাজ্জাক তালুকদারের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের উপদেষ্টা সামসুল আলম জুলফিকার, বীর মুক্তিযোদ্ধা আ ন ম আঃ হাকিম, সাবেক ইউপি চেয়ারম্যান গৌরাঙ্গ লাল কর্মকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, মানবাধিকার কর্মী মোয়াজ্জেম হোসাইন, কবি শাহিন ভূঁইয়া, আব্দুস সালাম বিশ্বাস, সাহিন মিয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি বরিশাল জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক আফছার উদ্দিন, সদস্য বরিশাল বিভাগীয় সমবায় কার্যালয়ের পরিদর্শক মোফাজ্জল হোসেন সরদার, উজিরপুর উপজেলা সহকারী পরিদর্শক মাইনুল হোসেন খান নির্বাচন পরিচালনা করেন। 

এসময় বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন সভাপতি আঃ রাজ্জাক তালুকদার, সম্পাদক শাহিন মিয়া, সহ-সভাপতি কুদ্দুস বিশ্বাস, সদস্য খালেক বেপারী, ফরিদ বিশ্বাস, রাজ্জাক সিকদার,আঃ হাই বেপারী, সাহিদা বেগম, আবুল কালাম সিকদার।

এসময় ২০২২-২৩ অর্থ বছরে ২ কোটি ৬১ লক্ষ ৩৪ হাজার টাকার সম্ভাব্য বাজেট পেশ করা হয়।                                          
     
                                                                                                                           


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ