ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা
  • ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা প্রদানের অভিযোগ

     ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা প্রদানের অভিযোগ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সারাদেশে ধরপাকর, মিথ্যা মামলা, গ্রেপ্তার ও নেতাকর্মীদের কারাগারে পাঠানোর প্রতিবাদে ঝালকাঠিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধার অভিযোগ পাওয়া গেছে। 

    বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলা শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কিছুদূর গেলেই পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়। 

    এক পর্যায়ে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। পরে পুলিশি বেড়িকেটের মধ্যে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে জেলা বিএনপি। 

    এতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ আহম্মেদ ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান। 

    বক্তারা মিছিলে পুলিশের বাধার তীব্র নিন্দা জানিয়ে সারাদেশে নেতাকর্মীদের গণগ্রেপ্তার ও মামলা হামলা বন্ধ করার আহ্বান জানান। অন্যথায় সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও হুশিয়ারি দেন সমাবেশ থেকে। বক্তারা খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ