বাকেরগঞ্জে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা

বাকেরগঞ্জ উপজেলা সদরে মিষ্টি তৈরির একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সকালে অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজর মো. ইজাজুল হক। তিনি বলেন, উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। জরিমানা দেয়া প্রতিষ্ঠান পরিচালকদের বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশ, ওজনে কম দেয়াসহ বিভিন্ন অভিযোগ প্রমানিত হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
অর্থদণ্ড দেয়া প্রতিষ্ঠানের মধ্যে মায়ের দোয়া বেকারী থেকে ৫০ হাজার টাকা, বাপ্পি মিষ্টান্ন ভান্ডার থেকে ৩০ হাজার টাকা, কমল এবং রাসেল ফল ভান্ডার থেকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা ও পাদ্রীশিবপুর বাণিজ্য ভান্ডার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে অন্যান্যদের মধ্যে বিএসটিআই’র পরিদর্শক মো. শহিদুল ইসলাম, মোহসীন রাব্বানী ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
এইচকেআর