অষ্টমবারের মত জেলার শ্রেষ্ঠ ওসি আফজাল হোসেন

অপরাধ দমনে ভুমিকা রাখায় অষ্টমবারের মত বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন। অষ্টমবারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করায় গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেনকে ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভা শেষে তাকে ক্রেষ্ট প্রদান করা হয়। এসময় তাঁর হাতে ক্রেষ্ট তুলে দেন বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল আল বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার মুলাদী সার্কেল মতিউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধবতন কর্মকতাবৃন্দ।
জানা গেছে, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন এর পূর্বে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি মহামারি করোনায় সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করেছেন। আগৈলঝাড়াবাসী তাকে মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে আখ্যায়িত করেছেন। করোনাকালে তিনি ঝাপিয়ে পরেছিলেন সাধারণ মানুষের সেবায়। নিজের জীবনকে বাজি রেখে তিনি মানুষের জন্য কাজ করেছেন। আর তাঁর ফল হিসেবে পুলিশ হেড কোয়ার্টাএআইজি মো. সহীদুল ইসলাম পিপিএম-এর উদ্যোগে “করোনাকালে মানবিক পুলিশ” নামক একটি প্রকাশিত গ্রন্থে আগৈলঝাড়ায় করোনাকালে মানবিক কাজের জন্য ওসি মো.আফজাল হোসেনের নাম স্থান পেয়েছে।
শুধু তাই নয় গৌরনদী উপজেলায় আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক, মাদক র্নিমূল, কিশোর অপরাধ ও চুরি, ডাকাতি রোধে অগ্রনি ভ‚মিকা পালন করছেন তিনি। এব্যপারে কর্মকর্তা অফিসার ইনর্চাজ (ওসি) মো.আফজাল হোসেন এর কাছে তাঁর অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, মামলা তদন্ত, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধারসহ অপরাধ দমনে ভুমিকা রাখায় মাসিক অপরাধ সভায় আমাকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত করা হয়।
তিনি বলেন, মানুষ ভালো কাজ করলে তাঁর মূল্যয়ন হবেই। আমি মানুষের জন্য, সমাজের জন্য কাজ করছি। আর আমার কাজের ধারাবাহিতকা বজায় থাকবে। মানুষের ভালোবাসায় আমি এগিয়ে যাচ্ছি সামনে আরো এগিয়ে যাবো এটাই প্রত্যাশা করছি।
এইচকেআর