ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝালকাঠিতে তিন জেলেকে ২০ দিন করে কারাদণ্ড

    ঝালকাঠিতে তিন জেলেকে ২০ দিন করে কারাদণ্ড
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় সুগন্ধা নদী থেকে আজ বুধবার সকালে অভিযান চালিয়ে তিন জেলেকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালত ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেন। 

    এছাড়াও অভিযানের সময় ২৪ হাজার মিটার অবৈধ কারেন্টজাল ও ১৫ কেজি মা ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দ করা জালগুলো সুগন্ধা নদীতীরে ডিসি পার্কে পুড়িয়ে দেওয়া হয়েছে। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। 

    জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, নিষেধাজ্ঞার মধ্যেও নদীতে জাল ফেলে মাছ ধরার সময় নলছিটি উপজেলার মগড় এলাকার সুগন্ধা নদী থেকে রবিউল খান, সুরুজ খন্দকার ও মো. মিজান নামে তিন জেলেকে আটক করা হয়। অভিযান টের পেয়ে জাল ফেলে অন্য জেলেরা পালিয়ে যায়। এ সময় জাল ও ইলিশ জব্দ করা হয়। 

    আটক তিন জেলেকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও রুম্পা সিকদার ২০ দিন করে কারাদণ্ড প্রদান করেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ