ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত জিয়াউল আহসানের জলসিঁড়ির আটতলা ভবনে দুদক সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
  • বরিশালে লঞ্চের কেবিনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ‌

    বরিশালে লঞ্চের কেবিনে তরুণীকে ধর্ষণের অভিযোগ ‌
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে লঞ্চের কেবিনে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বিয়ে এবং চাকরির প্রলোভন দি‌য়ে লঞ্চের কেবিনে নিয়ে ধর্ষণ করার অভিযোগ তুলেছে ওই তরুণী। হিজলা-ভাষানচর-ঢাকা রুটের এমভি রাজহংস-১০ লঞ্চে গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। 

    বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ওসি অসিম কুমার সিকদার বলেন, ঘটনা শনিবার রাতের হলেও আজ বুধবার দুপুরে ধর্ষণের শিকার তরুণী থানায় এসেছেন। আমরা তাদের সকল অভিযোগ শুনেছি। ওই তরুণী লিখিত অভিযোগ দিলে মামলা হিসেবে গ্রহণ করা হবে। 

    ওই তরুণীর বরাত দি‌য়ে হিজলা থানার ওসি আরো ব‌লেন, অভিযুক্ত যুবক মেহেন্দীগঞ্জ উপজেলার মাধরায় গ্রামের মাইদুল ইসলাম মাসুম। তাদের পূর্ব পরিচয়। মূলত বিয়ের প্রলোভনে এবং ঢাকায় চাকরি দিয়ে দিবে বলে প্রলুব্ধ করে লঞ্চের কেবিনে নিয়ে ধর্ষণ করার অভিযোগ তুলেছেন।  

    ভুক্তভোগী তরুণী জানান, তিনি লঞ্চের ডেকে যাচ্ছিলেন। লঞ্চ ছাড়ার পরে গভীর রাতে পূর্ব পরিচিত মাসুম এসে তাকে কেবিনে নিয়ে যায়। তাকে মাসুম বিবাহ করাসহ তার নামে অর্ধনির্মিত ভবন লিখে দেওয়ার প্রস্তাব করেন। কিন্তু তরুণী সম্মত না হলে একপর্যায়ে তরুণীকে লঞ্চের কেবিনে আটকে মাসুম ধর্ষণ করেন। 

    তরুণী কান্নাকাটি করলে তাকে গ্রামে নিয়ে বিয়ে করার আশ্বাস দেন। কিন্তু র‌বিবার সকালে রাজধানীর সদরঘাটে তরুণীকে একা রেখে মাইদুল ইসলাম মাসুম পালিয়ে যান। সেখান থেকে ফিরে সোমবার মাইদুলের বাসায় গিয়ে তার বাবা খলিল হাওলাদারকে বিষয়টি জানালে তিনি ১০ হাজার টাকা দিয়ে ম্যানেজ করতে চান। 

    এরপরে কাজিরহাট থানায় অভিযোগ দিতে গেলে থানা থেকে হিজলা থানায় অভিযোগ দেওয়ার জন্য বলেন। পরবর্তীতে আজ বুধবার ওই তরুণী হিজলা থানায় হা‌জির হন। ‌লি‌খিত অভিযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হ‌য়ে‌ছে বলে জানান ওই তরুণী।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ