ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • আমতলীতে মাঠের পর মাঠ সবুজের সমারোহ

    আমতলীতে মাঠের পর মাঠ সবুজের সমারোহ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘সবুজের ছোঁয়াতে বেঁচে থাকে প্রাণ ফুল ফোটে পাখি গায় মাঠে হাসে ধান সবুজ বাঁচাতে চাই সবুজ মন সবুজে সবুজে এসো সাজাই জীবন’ সবুজই প্রাণের স্পন্দন বরগুনার আমতলীতে দিগন্ত জুড়ে এখন ফসলের মাঠে সবুজের সমারোহ। চোখের দৃষ্টি যতদূর যায়, শুধু সবুজ আর সবুজে ফসলের মাঠ।

    মাঠের পর মাঠজুড়ে সবুজ ধানের গাছ বাতাসে দুল খাচ্ছে। ধানের চারা গাছের চেহারাও খুব ভালো। কোনো প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার আমনের বাম্পার ফলন হবে। এমনটাই আশা করছেন উপজেলার সাতটি ইউনিয়নের ও একটি পৌরসভার কৃষকরা।
    উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর আমন ধানের চাষ হয়েছে ২৩৪৬০ হেক্টর জমিতে। সরকার কর্তৃক বিনামূল্যে ধানের বীজ দেওয়াতে চলতি মৌসুমে উপজেলার সাতটি ইউনিয়নে ও একটি পৌরসভায় আমন ধানের অধিক চাষ করা হয়েছে। এ মৌসুমে গত মৌসুম থেকে ৭০ হেক্টর বেশি জমিতে ধান চাষ হয়েছে।

    কৃষি বিভাগের মতে, পোকার আক্রমণ, অকালবন্যা ও অনাবৃষ্টির ভোগান্তি না থাকায় আমনের বাম্পার ফলন হবে বলেও ধারণা কৃষি বিভাগের।

    উপজেলার হলদিয়া ইউনিয়নের হলদিয়া এলাকার কৃষক মো. সাইদুল , মহিউদ্দন  ও মো. বাবুল  বলেন, ধানের বাজার দর ভালো ছিল তাই আমন ধান আবাদ করেছি। আশা করছি ফলন ভালো হবে।

    আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা সিএম রেজাউল করিম বলেন, হাইব্রিড, উচ্চফলনশীল জাতের ধান আবাদ করলে কম জমিতে বেশি ফসল উৎপাদন করা যায়। তাই এধানের প্রতি কৃষকদের আগ্রহ বাড়াতে হবে। এতে কৃষক লাভবান হবে। এবার আমন ধানের চাষ ভালো হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ