ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাকেরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

বাকেরগঞ্জে পাঁচ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বাকেরগঞ্জে অভিযান চালিয়ে ৫টি প্রতিষ্ঠান থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। 
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুজার মো. ইজাজুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। 

অভিযান চলাকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য সামগ্রী উৎপাদন করায় একটি বেকারি থেকে ৫০ হাজার, পরিমাপে কম দেয়ায় একটি মিষ্টান ভাণ্ডার থেকে ৩০ হাজার, কমল ফল স্টোর থেকে ৫ হাজার, রাসেল ফল ভাণ্ডার থেকে ৫ হাজার এবং পাদ্রীশিবপুর বাণিজ্য ভাণ্ডার থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। 

এ সময় বিএসটিআই পরিদর্শক মো. শহিদুল ইসলাম ও মোহসীন রাব্বানী সহ অন্যঅন্যরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) আবুজার মো. ইজাজুল হক।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ