ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

শেখ রাসেল সকলের আদরের নয়নের মনি হয়ে বেড়ে উঠেছিল -পংকজ নাথ এমপি

শেখ রাসেল সকলের আদরের নয়নের মনি হয়ে বেড়ে উঠেছিল -পংকজ নাথ এমপি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ বলেছেন, শেখ রাসেল পরিবারের সবার অতি আদরের নয়নের মনি হয়ে বেড়ে উঠেছিল। শেখ রাসেল নির্মলতার প্রতীক।

অনাবিল স্বপ্ন নিয়ে যে শিশুটি অকালে হারিয়ে গেল সময়ের সঙ্গে সঙ্গে তার প্রাণশক্তি যেন ছড়িয়ে পড়লো প্রতিটি শৈশবে। একেকটি রক্তিম প্রভাত যেমন জেগে ওঠে ঝাঁক ঝাঁক বিহঙ্গ-কুজনে, তেমনি প্রতিটি বাঙালি শিশুর দামাল দূরন্তপনায় বেঁচে থাকুক শেখ রাসেল।

এসময় সাংসদ পংকজ নাথ শেখ রাসেলের বিদেহী আত্মার শান্তি কামনা করে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংসদ পংকজ নাথ বর্ণাঢ্য র‌্যালি ও উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুরুননবী'র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মাহাবুবুল হক, উপজেলা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুজাহিদুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, কাউন্সিলর, ইউপি সদস্য সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ