ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভাণ্ডারিয়ায় শেখ রাসেল দিবস পালিত 

    ভাণ্ডারিয়ায় শেখ রাসেল দিবস পালিত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজন উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ্য পুত্র  শেখ রাসেলের ৫৯তম শুভ জন্মদিন উপলক্ষে শেখ রাসেল দিবস পালন করা হয়। 

    এ উপলক্ষে উপজেলা চত্বরে শহীদ শেখ রাসেলে’র প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন,পরিষদ, আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। 


    উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ভাণ্ডারিয়া থানার পুলিশ পরিদর্শক  (তদন্ত) মো. মেহেদী হাসান, উপজেলা মেডিকেল অফিসার ডা. মো. কামাল হোসেন মুফতী, আওয়ামী লীগ নেত্রী দিনা বেপারী,যুব মহিলা লীগ সভাপতি আসমা সুলতানা যুথী প্রমুখ। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ