ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫

    মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়ার নলী গোলবুনিয়া গ্রামের ১০ম শ্রেণির এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের পর ধর্ষণের অভিযোগে সোমবার (১৭ অক্টোবর) রাতে ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

    গ্রেপ্তারকৃতরা হলো- ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার সোনাউটার মোল্লাখালী গুচ্ছ গ্রামের বাসিন্দা জয়নাল হাওলাদার (৫৫), জনি হাওলাদার (৩০), জুথি আক্তার (২৬), সেলিনা বেগম (৫০) ও মঠবাড়িয়ার নলী গোলবুনিয়া গ্রামের মৃত নিরঞ্জন রায়ের পুত্র নিতাই রায় (৪০)। 

    মামলা সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার নলী গোলবুনিয়া গ্রামের ভীম চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির এক হিন্দু শিক্ষার্থীর সাথে পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের রনি হাওলাদার (২০) নামে এক যুবক মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে চলতি বছরের মে মাসের ১১ তারিখ ওই শিক্ষার্থীকে ধর্মান্তরিত করে বিয়ের প্রলোভন দেখিয়ে মঠবাড়িয়া থেকে মটরসাইকেল যোগে অপহরণ করে কাঁঠালিয়ায় নিয়ে যায় এবং বিয়ে ছাড়াই একাধিকবার ধর্ষণ করে। স্বজনরা এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ৫ মাস পরে গত শনিবার রাতে রনিদের বাড়ি থেকে ওই স্কুল শিক্ষার্থীকে উদ্ধার করে। 

    এঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে রোববার (১৬ অক্টোবর) রাতে মঠবাড়িয়া থানায় ৬ জনকে আসামি করে অপহরণের পর ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। পরে মঠবাড়িয়া থানা পুলিশ সোমবার রাতে কাঁঠালিয়া থানা পুলিশের সহযোগিতায় সোনাউটার মোল্লাখালী গ্রামে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করেন। 

    মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল জানান, স্কুল ছাত্রী অপহরণের পর ধর্ষণের মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান আসামি রনি পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্টেট আদালতে সোপর্দ করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ