ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দেশ-বিদেশে সফরে মানতে হবে যেসব নির্দেশনা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করলো বিএনপি দৌলতখানে জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ সহধর্মিণী ডা. জুবাইদাকে নিয়ে পিতৃলয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
  • আমতলীতে ভোটের লটারি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ 

    আমতলীতে ভোটের লটারি নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জেলা পরিষদ নির্বাচনে রিটার্নিং অফিসার  ও বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান একতরফাভাবে লটারির মাধ্যমে ২নং ওয়ার্ডের  সদস্য পদে হাতি প্রতীকের প্রার্থী আহুরুজ্জামান আলমাছ খানকে বিজয়ী ঘোষণা করেছেন বলে  সংবাদ সম্মেলনে  দাবী করেন। 

    মঙ্গলবার সকালে  আমতলী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বরগুনা জেলা পরিষদ ২নং ওয়ার্ডে  সদস্য প্রার্থী আবুল বাশার নয়ন মৃধা সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন। তবে রিটার্নিং অফিসার বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, জেলা পরিষদ আইন অনুসারে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হয়েছে। 

    আবুল বাশার নয়ন মৃধা অভিযোগ করে বলেন, আহুরুজ্জামান আলমাছ খানকে বিজয়ী ঘোষণা করতেই রিটার্নিং অফিসার একতরফা লটারি করেছেন। রিটার্নিং অফিসার ও জেলাপ্রশাসকের অবৈধভাবে একতরফা লটারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা  নিবেন বলে   জানিয়েছেন তিনি। 

    লিখিত বক্তব্যে সদস্য প্রার্থী আবুল বাশার নয়ন মৃধা বলেন, বরগুনা জেলা পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সদস্য পদে আমি ও আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহুরুজ্জামান আলমাছ খান সমান সংখ্যক ভোট পাই। দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় প্রিসাইডিং অফিসার মো. জিয়াউল হক মিলন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত  মোতাবেক তাঁর কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচন আইনের ২২ এর ৬ ধারায় উভয় প্রার্থী ও এজেন্টের উপস্থিতিতে লটারির মাধ্যমে প্রার্থী বিজয়ী ঘোষণার সিদ্ধান্ত নেন। 

    তিনি বলেন, বিকাল সাড়ে ৪টায় বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. হাবিবুর রহমান আমাকে ও আমার নির্বাচনী প্রধান এজেন্ট মাকসুদা আক্তার জোসনাকে না ডেকেই একতরফাভাবে লটারি দেন। ওই একতরফা লটারিতে রিটার্নিং অফিসার অনৈতিক সুবিধা নিয়ে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহুরুজ্জামান আলমাছ খানকে বিজয়ী ঘোষণা করেছেন। জেলা পরিষদ নির্বাচনী আইন অনুসারে সমান সংখ্যক ভোটের ক্ষেত্রে প্রার্থী ও এজেন্টদের উপস্থিতিতে লটারির বিধান রয়েছে কিন্তু তাঁরা ওই বিধান লঙ্ঘন করে একতরফাভাবে লটারি করেছেন। আমি রিটার্নিং অফিসারের এমন একতরফা লটারির ফলাফল প্রত্যাখ্যান করেছি। 

    আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, সহকারী অধ্যাপক ইফতেখার আহম্মেদ তপর প্যাদা, কামরুজ্জমান হিরু, সাবেক  ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম বাদল প্যাদা ও কবির মৃধা।


    টিউবওয়েল প্রতীকের প্রার্থী আবুল বাশার নয়ন মৃধার প্রধান এজেন্ট মাকসুদা আক্তার জোসনা বলেন, রিটার্নিং অফিসার আমাকে ও আমার প্রার্থীকে না ডেকেই একতরফাভাবে লটারি করে আহুরুজ্জামান আলমাছ খানকে বিজয়ী ঘোষণা করেছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ