ঢাকা বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

সাবেক এমপি নুরুল করিমের সহধর্মিণীর ইন্তেকাল

সাবেক এমপি নুরুল করিমের সহধর্মিণীর ইন্তেকাল
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সাবেক সংসদ সদস্য একেএম নুরুল করিম খায়ের এর সহধর্মিণী ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিমের মাতা ফজিলাতুন্নেছা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে এবং এক কন্যাসন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার পুত্র অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, ‘মা দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মায়ের দাফন কাফন বরিশালে করা হবে। বরিশালে জানাজা শেষে নগরীর বগুরারোড মুসলিম গোরস্থানে দাফন করা হবে।

এদিকে, ফজিলাতুন্নেছার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহরমান রিন্টু, জেলা আইনজীবী সমিতির সভাপতি লস্কর নুরুল হক, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ। তারা মরহুমার বেদেহী আত্মার মাগফেরাত এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।


কে.আর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ