ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর
  • আমতলীতে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট, লটারীতে আহুরুজ্জামান বিজয়ী 

     আমতলীতে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট, লটারীতে আহুরুজ্জামান বিজয়ী 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনা জেলা পরিষদের সদস্য পদের নির্বাচনে আমতলী-২ আসনের সাধারণ সদস্য পদে ৪জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে ১০৪টি ভোটারের মধ্যে ১০২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করে। ২ জন অনুপস্থিত। 

    এর মধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য আবুল বাশার নয়ন মৃধা টিউবয়েল প্রতিকে ৪৫ ভোট পান। অপরদিকে আহরুজ্জামান আলমাছ খান হাতি প্রতিকে ৪৫ ভোট পান। দুই জনের ভোট সমান সংখ্যক  হওয়ায় জেলা পরিষদের নির্বাচনী আইন অনুযায়ী  রিটার্নিং কর্মকর্তা বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের উপস্থিতে লটারিতে হাতি প্রতিকের আহরুজ্জামন আলমাছ খান বিজয়ী হন। 

    এঘটনায় সমান সংখ্যক ভোট পাওয়া সাবেক জেলা পরিষদের সদস্য আবুল বাশার নয়ন মৃধা লটারি প্রত্যাক্ষান করে নতুন করে ভোট দাবী করেন। অন্যথায় তিনি আদালতের আশ্রয় নেবেন বলে সাংবাদিকদের জানান।

    বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান বলেন, আমতলীতে ২ জন সদস্য পদের প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় জেলা পরিষদের নির্বাচনী আইন অনুযায়ী লটারী দেওয়া হয়েছে।  

    অন্যদিকে বরগুনার তালতলী উপজেলায় আসন নং-৩ কালাম সিকদার ৬৪ ভোট পেয়ে জেলা পরিষদের সদস্য পদে বেসরকারী ভাবে নির্বাচত হয়েছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ