মাসুম আজিজের মৃত্যুতে এসএম জাকির হোসেন’র শোক

একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী ও নাট্যকার মাসুম আজিজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য, শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বরিশাল মেট্রোপলিটন পুলিশিং কেন্দ্রীয় ফোরামের সাধারণ সম্পাদক, বাংলাদেশ সম্পাদক ফোরাম বরিশাল বিভাগের সাধারণ সম্পাদক ও বরিশাল ক্লাবের পরিচালক এসএম জাকির হোসেন।
এক শোক বার্তায় তিনি মাসুম আজিজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
সোমবার বিকেল ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান মাসুম আজিজ। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। ১৯৫২ সালে পাবনায় জন্মগ্রহণ করেন মাসুম আজিজ। অভিনয়ের জন্য মঞ্চ, টেলিভিশন আর সিনেমায় খ্যাতি রয়েছে তাঁর। বিশ্ববিদ্যালয় জীবন থেকে থিয়েটারের সঙ্গে যুক্ত তিনি। প্রথম টিভি নাটকে অভিনয় করেছেন ১৯৮৫ সালে। দীর্ঘ অভিনয় জীবনে চার শতাধিক নাটকে কাজ করেছেন মাসুম আজিজ।
অভিনয়শিল্পী পরিচয় ছাড়াও মাসুম আজিজ চিত্রনাট্যকার ও নাট্যনির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয়ের খ্যাতি রয়েছে তাঁর। হুমায়ূন আহমেদের ‘উড়ে যায় বকপক্ষী’, সালাউদ্দিন লাভলুর ‘তিন গ্যাদা’সহ অসংখ্য টিভি নাটকে অভিনয় করেছেন তিনি।
এইচকেআর